শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি :: : | ০৮:৫২ পিএম, ২০২১-০৭-০৬
কক্সবাজার সদরের ঈদগাঁওতে লকডাউনে বকাটে, মাদকাসক্ত ও জুয়াড়িদের উৎপাত বেড়েছে আশংকাজনক হারে ! কয়েকদিনে এক ওয়ার্ডেই চুরির ঘটনা ঘটেছে পাচটি! উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছেন স্থানীয়রা। একদিকে লকডাউনে কমেছে আয়ের উৎস, অপরদিকে চুরি ও ছিনতায়ের দুঃচিন্তায় ভোগছেন গ্রাম এলাকার লোকজন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে স্বাভাবিক চলাচলে কঠোর বিধিনিষেধ। এ সুবাধে প্রতিটি গ্রামে গ্রামে বেড়েছে জুয়াড়ি, মাদকাসক্ত ও বকাটেদের তৎপরতা! গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে বসে অনলাইন গেম ও মোবাইলে জুয়া, গ্রামিণ দোকান গুলোতে প্রাকাশ্যে জুয়ার আসর ও মাদকসেবনসহ বিভিন্ন অপরাধ কর্মে গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। এসব মুবাইলে গেম ও জুয়া আসর বসিয়ে গভীর রাত পর্যন্ত পর্যবেক্ষণ করে মানুষের গতিবিধি। পরে এলাকা জনশূন্য হয়ে পড়লে তারা পরিকল্পনার চক আঁকে। শুরু করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মযজ্ঞ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামীণ লোকজন। জানা যায়, সদরের ঈদগাহ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চাঁন্দেরঘোনা ও দক্ষিণ মেহেরঘোনায় কয়েকদিনের ব্যবধানে প্রায় পাচটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকার মুফিজ নামক এক ব্যক্তির বাড়ি থেকে গভীর রাতে ২০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েড মুবাইল ও নগত ছয় হাজার টাকাঁ, মৃত মকতুল হোসেনের বাড়ি থেকে মোটর, মৃত আবুল বশরের বাড়ি থেকে মুরগী, দরগামোরা জসিমের দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল, সর্বশেষ দক্ষিণ মেহেরঘোনা টুইন্নার দোকান এলাকায় এমপির বরাদ্দকৃত গভীর নলকূপের টিউবওয়েলটি চুরি করে নিয়ে যায় এ চক্র। ভুক্তভোগীরা বলছেন, করোনাকালীন সময়ে চুরির ঘটনা খুবই উদ্বেগজনক। লকডাউনে এমনিতেই সংসার চালাতে কষ্ট হচ্ছে। পাশাপাশি জানমালের নিরাপত্তাও যদি না থাকে করোনার চেয়ে না খেয়েই মরতে হবে আমাদের। এসব অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা। এদিকে এসব এলাকায় পুলিশী টহল বাড়ানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ানো চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানান সচেতন মহল।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited